ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মৃত্যু বরণ করেছেন। তাঁর মৃত্যুতে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।
জানা গেছে, তরিকুল ইসলাম শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময় তাঁর প্যানিক অ্যাটাকও হতো। মঙ্গলবারে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। পড়ালেখার পাশাপাশি তিনি ইন্টার্নশিপ করছিলেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘গত রাতে বাইক চালিয়ে দেরিতে বাসায় ফেরার পর তরিকুলের শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এছাড়া, তরিকুলের বাবা স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে বিভিন্ন ব্যাবসায়িক ও পারিবারিক সমস্যার মধ্যে ছিল।
৬
মতামত