ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের সম্মূখ বৈলর কালির বাজার সড়কে ধরার খালসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তির মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সাধারণ ভাবে চিনা প্রায় অসম্ভব।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ এর মতো সময়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলটি তেমন ভাঙচুর না হলেও চালক সঙ্গে সঙ্গে মারা যায় । ঘটনাস্থলের দৃশ্য অত্যন্ত মর্মান্তিক।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মুখে আরও জানা গেছে, নিহত মটর সাইকেল চালক ত্রিশালে পান ব্যবসার করতেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মতামত