সার্চটুডে

তাড়াইলে কল্লা ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

"শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমাদের অঙ্গীকার"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে কল্লা ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু ছালেহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব সারওয়ার হোসেন লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সারোয়ার আলম। 

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব সারওয়ার হোসেন লিটন বলেন,একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা,আর সেই শিক্ষার মূল ভিত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় পাশে থাকব।

​বিশেষ অতিথির বক্তব্যে জনাব সারোয়ার আলম বলেন,সন্তানের প্রথম ও সেরা বিদ্যাপীঠ হলো তার পরিবার। শিক্ষকদের পাঠদানের পাশাপাশি বাড়িতে অভিভাবকরা সচেতন নজর রাখলে শিশুদের মেধা দ্রুত বিকশিত হয়। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত সমন্বয় প্রয়োজন।

​সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু ছালেহ্ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পরিচালনা কমিটি ও শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে অভিভাবকদের ইতিবাচক ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।

​আয়োজকদের পক্ষ থেকে সাবেক শিক্ষার্থীবৃন্দ তাদের বক্তব্যে বলেন,আমরা এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র-ছাত্রী। যে বিদ্যালয় আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে,তার প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। বর্তমান শিক্ষার্থীদের মেধা বিকাশ,পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষকদের সাথে অভিভাবকদের একটি দৃঢ় সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের কল্যাণে সাবেক শিক্ষার্থীবৃন্দ সবসময় পাশে থাকবে।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,বিপুল সংখ্যক অভিভাবক,সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে কল্লা ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x