সার্চটুডে

১৯তম বিজিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবি ইবি ছাত্রদলের

১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজিএস) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

আবেদনপত্রে বলা হয়, ১৮তম বিজিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মোট ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ১৯তম বিজিএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, বিপুলসংখ্যক শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক ব্যয়, যানজট এবং নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। ফলে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের অবস্থান ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক বাস বরাদ্দ করা জরুরি।

আবেদনপত্রে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও যাতায়াতের ভোগান্তি কমাতে পরীক্ষার দিন প্রয়োজনীয় সংখ্যক বাস সার্ভিস চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১৯তম বিজিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর দাবি ইবি ছাত্রদলের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x