সার্চটুডে

দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে মোট ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন অনুপস্থিত ছিল ৯ জন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম মল্লিক বলেন, "শিক্ষার্থীদের সারা বছরের পাঠ্যক্রমের অগ্রগতি ও মেধা মূল্যায়নের জন্য বার্ষিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের চেষ্টা করছি। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।"

 তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে মোট ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন অনুপস্থিত ছিল ৯ জন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম মল্লিক বলেন, "শিক্ষার্থীদের সারা বছরের পাঠ্যক্রমের অগ্রগতি ও মেধা মূল্যায়নের জন্য বার্ষিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের চেষ্টা করছি। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।"

 তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x