সার্চটুডে

ইবির চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বিদায় ও সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান ও অধ্যাপক ড. রকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আবু দারদা ও ইফফাত বৃষ্টি

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে’

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা জেলার গর্ব। তাদের সাফল্য পরিবার ও পুরো জেলাকে সম্মানিত করে। নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে হতাশ না হয়ে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি পড়াশোনার সঙ্গে ভালো মানুষ হওয়ার সাধনাও অব্যাহত রাখতে বলেন।’

এ সময় চুয়াডাঙ্গা জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জেলার উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মারিয়া পারভীন মিম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাদের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো, প্রবীণদের অবদানকে সম্মান জানিয়ে বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর ও অনুপ্রেরণামূলক মিলনমেলা আয়োজনের চেষ্টা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃতী শিক্ষার্থীদের এই স্বীকৃতি অন্যদের ভালো ফলাফল ও ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের পাশে থেকে একটি ঐক্যবদ্ধ, সহযোগিতাপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে সমিতি কাজ করে যাবে।’

সাধারণ সম্পাদক মো শুভ মিয়া বলেন, 'চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে। নবীনদের বরণ, প্রবীণদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ আয়োজন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবির চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বিদায় ও সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x