সার্চটুডে

ফরিদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

ফরিদপুর জেলা শহরের আলীপুর এলাকায় তিন বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে শিশুটি তার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান তাকে ফুসলিয়ে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফরিদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x