সার্চটুডে

বোয়ালমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মেডিকেল সেন্টারকে জরিমানা

অভিযানকালে ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড প্রতিষ্ঠিত দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, অভিযানকালে চিকিৎসা কেন্দ্রে সংরক্ষিত এবং রোগীদের সরবরাহ করা ওষুধপত্র পরীক্ষা করে দেখা যায়, ব্যবহৃত ও বিতরণকৃত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন ধরে এসব ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির পরিচালক ও মেডিকেল অফিসার ডা. মিহির কান্ত পাল উপস্থিত ছিলেন না। বিষয়টি আমলে নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠানে এভাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহ করা চরম দায়িত্বহীনতার পরিচায়ক। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা কেন্দ্রের সহকারী চিকিৎসক ডা. সুনির্মল বসু এবং অফিস সহকারী প্রমিলা কর্মকারকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়েছে। পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মেডিকেল সেন্টারকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x