সার্চটুডে

বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব মুদি ব্যবসায়ী

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে নতুন করে মুদি ব্যবসা শুরু করেছিলেন ইন্দ্রজিৎ সাহা। কিন্তু রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার দোকান ও সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, আগুনে তার অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১২টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ইন্দ্রজিৎ সাহার মুদি দোকানের সব মালামাল পুড়ে যায়। তবে তাদের তৎপরতায় বাজারের আশপাশের প্রায় ১৫টি দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান ইন্দ্রজিৎ সাহা। এর কিছুক্ষণ পরই তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইন্দ্রজিৎ সাহা বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি মুদি ব্যবসা করছেন। ব্যবসা সম্প্রসারণের জন্য বাড়ির জমি বিক্রির পাশাপাশি বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনাও করেছিলেন। কিন্তু এক রাতের আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে জীবন চলবে, তা ভেবেই তিনি দিশেহারা। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব মুদি ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x