সার্চটুডে

দেশে হচ্ছে টা কি?

দেশে হচ্ছে টা কি?
ছবি : সংগৃহীত

মানুষ এত হিংস্র কেন হয়ে যাচ্ছে? কীভাবে মানুষ শ্রেষ্ঠ জীব থেকে ধীরে ধীরে নিকৃষ্ট জীবের পর্যায়ে নেমে যাচ্ছে? প্রতিদিন খবরের পাতা খুললেই নিত্যনতুন অপরাধের সংবাদ চোখে পড়ে। আর এসব অপরাধের সবচেয়ে বড় শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। ছোট ছোট শিশুদের ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। অথচ মানুষরূপী এই অমানুষগুলোর বিচার পাওয়া যেন এ দেশে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।

যতক্ষণ আমি এই লেখাটি লিখছি, হয়তো দেশের কোথাও না কোথাও কেউ নির্যাতনের শিকার হচ্ছে। কেউ ধর্ষিত হচ্ছে, কেউ নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে। অথচ আমাদের আইনব্যবস্থা যেন নির্বিকার হয়ে বসে আছে। সংবাদপত্র খুললেই চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নির্যাতন ও দুর্নীতির খবর চোখে পড়ে। দিন দিন মানুষ আরও অসহনশীল হয়ে উঠছে। মানুষের ধৈর্য ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, আর অপরাধ করার ভয়ও যেন হারিয়ে যাচ্ছে।

ছিনতাই, চুরি, ডাকাতির মতো ঘটনা এখন নিত্যদিনের বাস্তবতা। সাধারণ মানুষ ঘর থেকে বের হতেও আতঙ্ক অনুভব করে। দেয়াল কেটে স্বর্ণালঙ্কার চুরি, টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে নারী হত্যা—এসব ঘটনা যেন এখন আমাদের কাছে অস্বাভাবিক নয়, বরং প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে।

একটি মুসলিম-প্রধান দেশের অধিকাংশ মানুষ যদি অসততা, দুর্নীতি ও অনৈতিকতার সঙ্গে জড়িয়ে পড়ে, তবে তা নিঃসন্দেহে গভীর উদ্বেগের বিষয়। ধর্মীয় পরিচয়ের বাহ্যিক প্রকাশ থাকলেও অনেকেই বিসমিল্লাহ বলে ঘুষ নিতেও দ্বিধা করে না। যেন রাষ্ট্রের প্রতিটি স্তর, প্রতিটি শাখা-প্রশাখায় দুর্নীতির শিকড় বিস্তার করেছে। মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ক্রমেই প্রকট হয়ে উঠছে।

এসব থেকে মুক্তির উপায় কী?

অপরাধের মাত্রা কখনোই হঠাৎ করে বেড়ে যায় না; এটি ধীরে ধীরে সমাজে বিস্তার লাভ করে। তাই অপরাধ নিয়ন্ত্রণ করতেও দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

সর্বপ্রথম মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শৈশব থেকেই শিশুদের সততা, মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ ধর্মের প্রকৃত মূল্যবোধ অনুসরণ করতে হবে। কারণ কোনো ধর্মই অন্যায়, অবিচার বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখায় না।

এর পাশাপাশি সরকারকে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও কার্যকর ও কঠোর করতে হবে। অপরাধী যেন কোনোভাবেই অপরাধ করে পার পেয়ে না যায়, সে বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। বিচারব্যবস্থাকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। পুলিশ ও প্রশাসনকে আরও সতর্ক, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।

একটি নিরাপদ সমাজ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, পরিবার এবং প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত দায়িত্ব। নৈতিকতা, সুশাসন ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই আমরা একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজের দিকে এগিয়ে যেতে পারি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশে হচ্ছে টা কি?

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
দেশে হচ্ছে টা কি?
0:00 0:00
1.0x