সার্চটুডে

নোয়াখালীর চরজব্বরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর চরজব্বর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৯ জুন) রাত প্রায় ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানাধীন হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মো. রাকিব (২৬)। তারা উভয়েই চরজব্বর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমজিদ (আলেয়া মেম্বারের বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে নোয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নোয়াখালীর চরজব্বরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x