সার্চটুডে

লিডোর উদ্যোগে তরুণ সাংবাদিকদের নেটওয়ার্ক গ্রুপের যাত্রা শুরু

সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ত্বরান্বিত করার লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (LEEDO) নতুন একটি তরুণ সাংবাদিক নেটওয়ার্ক গ্রুপ গঠন করে।

বুধবার (১ জুলাই ২০২৬) রাজধানীর ধানমন্ডির ভেলিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নেটওয়ার্কটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি লিডোর ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নেটওয়ার্কটিতে তরুণ সাংবাদিকদের পাশাপাশি সমাজকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষার্থী প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা যায়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফরহাদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনসংগ্রাম, সম্ভাবনা ও অধিকার রক্ষার বিষয়গুলো গণমাধ্যমে দায়িত্বশীলভাবে তুলে ধরার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে তরুণ সাংবাদিকরা অনুসন্ধানী, মানবিক ও নৈতিক সাংবাদিকতার চর্চা করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রকৌশলী আবুল বাশার, লিডোর অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মুর্শিদা কান্তা, নাট্যকর্মী শামীমা লাভলী, সমাজকর্মী আনোয়ারুল করিম, মো. হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘ ২৫ বছরের কাজের অভিজ্ঞতার আলোকে এই নেটওয়ার্ক গঠন করা হয়েছে। ভবিষ্যতে এটি গণমাধ্যম, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময়, যৌথ উদ্যোগ গ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লিডোর উদ্যোগে তরুণ সাংবাদিকদের নেটওয়ার্ক গ্রুপের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x