সার্চটুডে

ধুনটে শিক্ষা পতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং খেলার মাঠে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করতে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, আল খিদমাহ কওমি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ,  চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম টুন্টু, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চেয়ারম্যান হাসানুল করিম পুটু বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার প্রসার জরুরি। সেই লক্ষ্যেই উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন ক্রীড়া সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ধুনটে শিক্ষা পতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x