সার্চটুডে

তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা প্রদান

তাড়াইলে বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি একজন রোগী

কিশোরগঞ্জের তাড়াইলে শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও চশমা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ছানি রোগী শনাক্ত ও বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার সেকান্দরনগর নয়াপাড়ায় অবস্থিত সুমাইয়া মেডিকেল হলে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা ও পরিচর্যা কেন্দ্র ‘ভিশন সেন্টার’ তাড়াইলের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক রোগীর চোখ পরীক্ষা,প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, তাদের বাছাই করা হয়।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন তরুণ সমাজসেবক আবদুল বাতেন। আয়োজকরা জানান,গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিনামূল্যের এ চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা প্রদান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x