সার্চটুডে

বন্যার পানিতে আটকে থাকা মানুষের পাশে ইছামতি গ্রুপ

ছবি - সার্চটুডে

ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইছামতি গ্রুপ।

এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম নগরের উত্তর চান্দগাঁও বোর্ড স্কুল আশ্রয়কেন্দ্র ও আশপাশের কলোনিতে বন্যার পানিতে আটকে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ও বন্যার কারণে দুর্ভোগে থাকা পরিবারগুলোর হাতে খাবার তুলে দেন।

ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী বলেন, “মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করেছি। মানুষের সেবায় কাজ করাই তাঁর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর অন্যতম মাধ্যম।”

খাবার বিতরণ কর্মসূচিতে চেয়ারম্যানের ছোট ভাই মো. মোকারমসহ ইছামতি গ্রুপের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

ইছামতি গ্রুপ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে চট্টগ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বন্যার পানিতে আটকে থাকা মানুষের পাশে ইছামতি গ্রুপ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x