সার্চটুডে

পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে পার্বতীপুরে উন্নয়নমূলক কর্মকাণ্ড, মাদকবিরোধী অভিযান, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি-সংক্রান্ত সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, জনস্বার্থে চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন এবং জনস্বার্থে তাঁদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x