সার্চটুডে

বদলগাছীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নারী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় মোসা: তহমিনা আক্তার রেবা বেগম (৩০) নামের এক নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুলিশ  উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষনা করেন।

গত ৮ জুলাই(বুধবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রেবা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত দারাস উদ্দিন সরদার এর মেয়ে বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে, আদিবাসী রঞ্জিত  এর বাড়ির নিকটে ওই নারী রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় চিৎকার করলে অঞ্জলি  রানী পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

অঞ্জলি রানী  বলেন  অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় এবং পেটে চাকু মেরে পালিয়ে যায়। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়ে  আশেপাশের লোকজন খবর দিলে দ্রুত ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন।

​সংবাদ পাওয়া মাত্রই বদলগাছী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন,পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

​​স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই নৃশংস  হামলার সাথে ‘ভেকু চালক’ জড়িত থাকতে পারে। অভিযুক্ত ভেকু চালক বেশ কিছুদিন ধরে ওই কালী মন্দিরের পাশের একটি দিঘী খননের কাজ (ভেকু দিয়ে মাটি কাটা)কাজ করে আসছিল। তবে ঠিক কী কারণে এই খুন করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

​বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ: রহুল আমিন জানান ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বদলগাছীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নারী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x