নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্রীরামপুর বাজারের উত্তর পশ্চিম কর্ণারে পলাতক আসামী মিঠু এর দোকান ঘরের সামনে অপারেশন পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ মোঃ ফারুক হোসেন (৩৪)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।
আজ শুক্রবার(৯ জুলাই) বিকাল ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অপারেশন পরিচালনা করা হয়।
আসামী ফারুক উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।
অপারেশন পরিচালনা কালে মিঠু নামের অপর আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা প্রক্রিয়াধীন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
মতামত