সার্চটুডে

কুড়িগ্রামে উলিপুর উপজেলা দৈখাওয়ার চর গ্রামে নদী ভাঙ্গন রোদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈ খাওয়ার চর এলাকায় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে দৈ খাওয়ার চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদীভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়ার বিষয়টি তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দৈ খাওয়ার চরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার ইতোমধ্যে তাদের বসতভিটা হারিয়েছে এবং নতুন করে আরও বহু পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পুরো এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে উলিপুর উপজেলা দৈখাওয়ার চর গ্রামে নদী ভাঙ্গন রোদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x