সার্চটুডে

মধুরচর ফাইটার্সকে হারিয়ে শিরোপা জিতল মধুরচর স্পোর্টিং ক্লাব

খেলা শুরুর আগে দু-দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন প্রধান অতিথি আবুল হাশেম বেপারী

ঢাকার দোহার উপজেলার স্থানীয় আশ্রয়ণ প্রকল্পের মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল, ‘কাজিরচর মধুরচর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর ফাইনাল খেলা শেষ হলো। আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে মধুরচর ফাইটার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে মধুরচর স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দর্শকদের টানটান উত্তেজনা উপহার দেয়। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে চমৎকার এক গোলে এগিয়ে যায় মধুরচর স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্ত পর্যন্ত মধুরচর ফাইটার্স গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালালেও স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মধুরচর স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম বেপারী।

পুরস্কার বিতরণী কালে যুবদল নেতা আবুল হাসেম ব্যাপারী বলেন, "তরুণ ও যুব সমাজকে মাদক, কিশোর অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের টুর্নামেন্ট গ্রামীণ জনপদে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। 

উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য শিক্ষানুরাগী, স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মধুরচর ফাইটার্সকে হারিয়ে শিরোপা জিতল মধুরচর স্পোর্টিং ক্লাব

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x