সার্চটুডে

বদলগাছীতে যুবসমাজকে মাদক ছেড়ে মাঠে ফেরাতে মাত্র ১০ দিনেই গোলবার স্থাপন

বদলগাছী ভান্ডারপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে

নির্বাচনী ইস্তেহার মোতাবেক নওগাঁ জেলার বদলগাছীকে মাদকমুক্ত করার লক্ষ‍্যে কাজ করে যাচ্ছেন ৪৮ নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল,বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এবং আইন-শৃঙ্খলাবাহিনীর সদস‍্যরা।সাধারণ মানুষও বাড়িয়ে দিয়েছে সাহায‍্যের হাত, সবাই মিলে ঐক‍্যবদ্ধভাবে প্রাণের উপজেলা বদলগাছীকে মাদকমুক্ত করতে চায় তারা।

গত ৫ মাসে প্রায় অর্ধশত মাদক-ব‍্যবসায়ী ও মাদকাসক্তদের আইনের আওতায় এনেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস‍্যরা। এমনকি গ্রামের মানুষরাও এসব অভিযানে তথ‍্য দিয়ে এবং মাদক-ব‍্যবসায়ীকে আটকে রেখে সহযোগিতা করেছেন।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ‍্য বিষয়কে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বদলগাছী উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে গত ২৬ জুন(শুক্রবার) সকাল ১০টায় একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি, কোলা ইউনিয়ন বিএনপির অভিভাবক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।এবং তিনি অঙ্গিকার করেন অতি শীঘ্রই আন্তর্জাতিক মাপের গোলবার স্থাপন করা হবে।”

তারই ধারাবাহিকতায় এমপি ফজলে হুদার সহযোগিতায় মাত্র ১০ দিনেই ভান্ডারপুর হাইস্কুল মাঠে গোলবার স্থাপন করা হয়।

বিএনপি নেতা স্যান্ডো শুক্রবার(১০ জুলাই) গোলবার স্থাপনের কাজ পরিদর্শনে গেলে আশেপাশে অবস্থানরত যুবকেরা আনন্দে হৈহৈ করে উঠে এবং গোলাবার স্থাপন নিয়ে তাদের খুশি যে সীমা নেই তা ব‍্যক্ত করে।স‍্যান্ডোর উপস্থিতিতে যুবসমাজের উদ‍্যোগে একটি প্রীতি ফুটবল ম‍্যাচের আয়োজন করা হয়।স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে উপভোগ‍্য করে তোলে।

এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। 

আয়োজকরা জানান, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

স্থানীয়দের দাবি, এক সময়ের সরগরম ও জমজমাট খেলাধুলোয় উৎসবমুখর ভান্ডারপুর উচ্চ বিদ‍্যালয় মাঠ আবার যেন আগের রূপে ফিরে আসে, এতে করে মাদকসক্তিমুক্ত প্রাণোবন্ত আত্মবিশ্বাসী ও স্বপ্নবাজ যুব সমাজ গড়ে উঠবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বদলগাছীতে যুবসমাজকে মাদক ছেড়ে মাঠে ফেরাতে মাত্র ১০ দিনেই গোলবার স্থাপন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x