সার্চটুডে

টানা বর্ষণে মানিকছড়ির ঐতিহাসিক সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ

টানা বর্ষণে চলমান মানিকছড়ি বাজার
  • মানিকছড়ির এই ঐতিহ্যবাহী হাট পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। প্রতি সপ্তাহে পাহাড়ি এলাকার কৃষকরা এখানকার বাজারে টাটকা শাকসবজি, ফলমূল, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্যও দূর-দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে।

    কিন্তু টানা বর্ষণে বাজারের পরিবেশ স্বাভাবিক নেই। কাদা ও জমে থাকা পানির কারণে বাজারে হাঁটাচলা যেমন কষ্টকর হয়ে পড়েছে, তেমনি বিক্রেতারাও পণ্য পরিবহনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

    পাহাড়ি এলাকা থেকে পণ্য নিয়ে আসা এক বিক্রেতা বলেন, "রাস্তায় কাদা আর বৃষ্টির কারণে বাজারে মালপত্র আনতে অনেক কষ্ট হয়েছে। তার ওপর বৃষ্টির কারণে আজ ক্রেতাও অনেক কম।"

    স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দিনমজুর, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। কৃষিপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি আয়-রোজগার কমে যাওয়ায় তাদের জীবন-জীবিকায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

    এ পরিস্থিতিতে পাহাড়ি জনপদের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

  • 0.0%
    0.0%
    0.0%
    0.0%

    মতামত

    সার্চটুডে

    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

    টানা বর্ষণে মানিকছড়ির ঐতিহাসিক সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ

    প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

    featured Image

    • সার্চটুডে

      সম্পাদক: এস এম ফারহান লাবিব
      বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
      লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
      উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

      কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

      0:00 0:00
      1.0x