কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল বাতেন (সাবেক চেয়ারম্যান)নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং টেকসই বাঁধ নির্মাণের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাহেবের আলগা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও নদীভাঙনমুক্ত ইউনিয়নে পরিণত করতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।”
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা নদীভাঙন রোধসহ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
মতামত