নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী-আক্কেলপুর মহাসড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর আহত হয়েছেন।রবিবার(১২ জুলাই) আনুমানিক বিকাল ৫টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আহত মোটরবাইক চালক আলম(৪০) উপজেলার সেনপাড়া গ্রামের কাইমানের সন্তান এবং আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগনাথপুর জব্বারের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরবাইকের।উভয় চালক গুরুতর আহত হন, তাদের মধ্যে মোটরবাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় উপস্থিত জনতা অতিদ্রুত ভ্যানে করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সিএনজি চালক গাড়িতে রক্তাক্ত অবস্থায় ঝুলে ছিলেন স্থানীয়রা সবাই মিলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।সিএনজিতে ৫ জন যাত্রী ছিলেন যার ৩ জন মহিলা।যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে মহিলা ৩ জন গোপীনাথপুরের বাসিন্দা এবং কিছুক্ষণ বিশ্রামের পর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বলে জানা যায়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: আশিক হোসেন বলেন, “আনুমানিক ৪০ মিনিট আগে এক্সিডেন্টে আহত ২ জন রোগী এসেছেন। স্বজনদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী সিএনজি এবং মোটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে এবং দুটো রোগীর অবস্থা গুরুতর, আমাদের কাছে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে দিয়েছি।”
আহত সিএনজি চালককের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন এবং তার আপন ভাই আহতকে দেখামাত্র অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহতের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।”
মতামত