সার্চটুডে

রামুতে ঢলের পানিতে তলিয়ে গেল নিরঞ্জন, এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

নিরঞ্জন দাস

কক্সবাজারের রামুতে বাড়ি ফেরার পথে পা ফসকে ঢলের পানিতে তলিয়ে গিয়ে নিরঞ্জন দাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজের ঘণ্টাখানেক পর স্থানীয়রা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রোববার দিবাগত রাত ৮টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা ক্লাব সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত নিরঞ্জন দাস ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়া এলাকার মৃত সুধীর দাসের ছেলে।

নিরঞ্জনের ভাই ডালিম দাস জানান, নিরঞ্জন নাইক্ষ্যংছড়ির একটি দোকানে চাকরি করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজিবাইকযোগে (টমটম) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা এলাকায় সড়কের ওপর ঢলের পানি থাকায় ঝুঁকির কারণে টমটমচালক ওই পানি অতিক্রম করতে রাজি হননি। এরপর নিরঞ্জন দাস হেঁটেই সড়ক পার হওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ফাক্রিকাটা বিলের মাঝামাঝি অংশে পানির স্রোত তুলনামূলক বেশি ছিল। নিরঞ্জন সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি গর্তে পা পড়ে ভারসাম্য হারিয়ে ঢলের পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির গভীরে হারিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে পাঠানো হয়। আজ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

বিষয় : কক্সবাজার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রামুতে ঢলের পানিতে তলিয়ে গেল নিরঞ্জন, এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x