গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুর এলাকায় সড়কের একাংশে বড় ধরনের ধসের ঘটনা ঘটেছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কের পাশের অংশ হঠাৎ ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা বালুভর্তি বস্তা ও বাঁশ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানটি চিহ্নিত করেছেন। তবে দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৬১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের এমন অবস্থা হতাশাজনক। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মতামত