গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামে গাঁজা সেবনের অভিযোগে নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের সময় তাকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা খোরশেদ আলম এবং তার নেতৃত্বাধীন টিম উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকসেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মতামত