সার্চটুডে

গঠনতন্ত্র লঙ্ঘন ও রহস্যময় 'খাকি খাম':

সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি নিয়ে তোলপাড়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে, সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে, সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।

​দীর্ঘ ১০-১২ বছর পর সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদে আমরা একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন চেয়েছিলাম। আমাদের লড়াই ছিল বছরের পর বছর ধরে চেপে বসা নির্দিষ্ট একটি প্যানেলের পকেট রাজনীতির বৃত্ত ভেঙে নতুন ও স্বাধীন নেতৃত্ব তৈরি করা। কারণ আমরা বিগত দিনে দেখেছি—হরিনাম সংকীর্তন কমিটি, জন্মাষ্টমী কমিটি, ধর্মীয় কমিটি কিংবা মন্দির কমিটি—যেকোনো কমিটি হলেই ঘুরেফিরে নির্দিষ্ট একটা প্যানেলের ভেতরের মানুষরাই সিলেক্ট হয়। নতুন নেতৃত্বকে কখনোই ডানা মেলতে দেওয়া হয় না।

​আমরা আশা করেছিলাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই চক্রব্যূহ ভাঙবেন। তারা মঞ্চে দাঁড়িয়ে নতুন নেতৃত্বের কথাই বলেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা হয়তো বুঝতেই পারেননি যে নতুন নেতৃত্ব খুঁজতে গিয়ে ঘুরেফিরে সেই পুরোনো সিন্ডিকেটের পকেট কমিটির আবর্তেই আটকে গেছেন!

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সংগঠনের গঠনতন্ত্রে পরিষ্কার উল্লেখ আছে—"সরাসরি কোনো রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সাথে যুক্ত থাকলে" পূজা উদযাপন পরিষদের গুরুত্বপূর্ণ পদে আসা যাবে না। অথচ ক্ষমতার জোরে গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে আওয়ামী যুবলীগের জেলা কমিটিতে থাকা বিপ্রেশ রায় বাপ্পিকে সাধারণ সম্পাদক বানানো হলো!

​শুধু তা-ই নয়, সম্মেলনের ঠিক আগমুহূর্তে হঠাৎ ৮ জন নতুন ভোটার বানিয়ে সমীকরণ পাল্টে দেওয়া এবং উপজেলার নেতৃবৃন্দের কাছে রহস্যময় 'খাকি খাম' পৌঁছে দিয়ে ভোট কেনার নোংরা খেলা আমরা দেখেছি।

​কিন্তু আমি সুদীপ দে  প্যানেল বা লোভের তোয়াক্কা না করে, সম্পূর্ণ একা দাঁড়িয়ে যে মেরুদণ্ড  দেখিয়েছি, তা সুনামগঞ্জের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। পদ কেড়ে নেওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর সমর্থন কেড়ে নেওয়া যায় না। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি নিয়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x