সার্চটুডে

১১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার সুফিয়ান কাদেরের।

পার্বতীপুরে ১১ পূজামণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সুফিয়ান কাদেরের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মো. সুফিয়ান কাদেরের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি দল। এ সময় মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ১১টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির একটি প্রতিনিধি দল। গতকাল মো. সুফিয়ান কাদেরের নেতৃত্বে দলটি মণ্ডপগুলো পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করে। এ সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন সুফিয়ান কাদের।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আখেরুজ্জামান নিখিল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোতালেব হোসেন, শিল্পবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, কবির ইকবাল, ইব্রাহিম, খাদেমুল ইসলাম, মিজানুর রহমান, ডা. শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে সুফিয়ান কাদের নিজের পারিবারিক পরিচয় ও জীবনবৃত্তান্ত তুলে ধরেন। কৃষক পরিবার থেকে উঠে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনে তাঁর আর চাওয়া-পাওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তার ইচ্ছা এবং এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামী দিনগুলোতে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি।

এ সময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মানুষের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। আগামীতে পূজামণ্ডপের আয়োজন আরও বড় পরিসরে করতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথা বলেন।

প্রতিনিধি দলের সদস্য ডা. মোতালেব হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ ও সম্প্রীতি বয়ে আনুক।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা এলাকার মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন এবং সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে পারেন—এমন একজন তরুণ ও সরল স্বভাবের জনপ্রতিনিধি প্রত্যাশা করেন বলে জানান।

এদিকে, সুফিয়ান কাদেরের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তাঁর নির্বাচনী তৎপরতার বিষয়টি আলোচনায় এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে ১১ পূজামণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সুফিয়ান কাদেরের

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x