শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হোসেনপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় তারা পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন এবং হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে হিন্দু-মুসলিম মিলেমিশে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, প্রতি বছরই বিএনপি নেতৃবৃন্দ পূজা মণ্ডপে এসে খোঁজখবর নেন, যা আমাদেরকে উৎসাহিত করে।
পরিদর্শনকালে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত