প্রতিমা বিসর্জন ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপত্তাব্যবস্থা জোরদার ভাবে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি বিসর্জন হবে সাগরদিঘির পুকুরে শান্তিবাগ এলাকায়।
তিনি বলেন স্ব স্ব স্থানে পুজা উদযাপন পরিষদ ও পুজা ফ্রন্ট কমিটির সম্মেনয়ে মূর্তি বিসর্জন করা হয়। স্ব স্ব ও সাগড়দিখিতে প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডস্থ শ্রী শ্রী দুর্গা বাড়ি প্রাঙ্গন হতে শোভাযাত্রা শুরু করা হয়। ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নিয়ে প্রতিমাগুলো নির্ধারিত স্থান থেকে শুভা যাত্রা শুরু করে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিক্রমা সমাপ্তি করা করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।রাখা হচ্ছে।
বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনী সাদা পোশাকে দায়িত্ব পালন করেন।
দেশের প্রায় সকল স্থানে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা প্রস্তুত ছিলাম পূজা চলাকালীন সময়ে।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি ছিল জেলা পুলিশের পক্ষ থেকে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতার সহিত শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এজন্য কোনভাবেই কোন কিছু ছাড় দেওয়া হবে না হুসিয়ারি দিয়ে প্রত্যেকটি পুজা কমিটির সাথে মত বিনিময় সভা করা হয়েছিল। পাশাপাশি প্রত্যেক পুজা কমিটিসহ সাধারণ মানুষের সহযোগিতায় শারদ উৎসবের সমাপ্তি ঘটে।
মতামত