সার্চটুডে

মেসির শেষ মহাকাব্য, নাকি ফুটবলে ব্রিটিশ সাম্রাজ্যের নব সূচনা?

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে কিছু ম্যাচ থাকে, যা কেবল একটি ফুটবল ম্যাচ নয়—সেগুলো হয়ে ওঠে ইতিহাস, আবেগ, প্রতিশোধ, গৌরব এবং উত্তরাধিকারের গল্প। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই ঠিক তেমনই একটি উপলক্ষ।

আগামী ১৬ জুলাই আটলান্টার Mercedes-Benz Stadium-এ মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দীর্ঘ ছয় দশকের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযানের মহাকাব্যিক অধ্যায়, অন্যদিকে জুড বেলিংহাম ও হ্যারি কেইনদের নেতৃত্বে নতুন ইংলিশ যুগের স্বপ্ন।

এটি শুধু একটি সেমিফাইনাল নয়; এটি অতীত ও বর্তমানের সংঘর্ষ, অভিজ্ঞতা ও তারুণ্যের দ্বৈরথ, কিংবদন্তি ও উত্তরসূরিদের মুখোমুখি হওয়া।

ইতিহাসের ভার: ইংল্যান্ড-আর্জেন্টিনা মানেই অন্যরকম উত্তাপ। বিশ্ব ফুটবলে খুব কম প্রতিদ্বন্দ্বিতাই আছে যার সঙ্গে এত রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া আবেগ জড়িয়ে আছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত “হ্যান্ড অব গড” গোল এবং পরবর্তীতে তার অবিশ্বাস্য একক নৈপুণ্যের "গোল অব দ্যা সেঞ্চুরি" আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।

আবার ১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড এবং ইংল্যান্ডের পরাজয়, পরবর্তী ২০০২ সালে সেই তারই পেনাল্টি থেকে ইংল্যান্ডের প্রতিশোধ এবং গ্ৰুপ পর্ব থেকেই হট ফেভারিট আর্জেন্টিনার বিদায়! প্রতিটি ম্যাচই নতুন নতুন নাটক লিখেছে। ফলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড যখন একই সাথে মাঠে নামে, তখন সেটি শুধু ফুটবল নয়; এটি স্মৃতি, গর্ব এবং ইতিহাসেরও লড়াই।

দুই দলের পূর্ববর্তী সাক্ষাৎগুলোতে ইংল্যান্ড পরিসংখ্যানগতভাবে এগিয়ে থাকলেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে আর্জেন্টিনা প্রায়ই নিজেদের স্নায়ুর দৃঢ়তা প্রমাণ করেছে। ফলে অতীতের হিসাব বর্তমানের লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

আর্জেন্টিনার জন্য শেষবারের মতো মেসির জাদু?

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে কেন তারা এখনও বিশ্বের অন্যতম ভয়ংকর দল।তাদের শক্তির মূল জায়গা হলো লিওনেল মেসি। যিনি ৩৯ বছর বয়সেও  আর্জেন্টিনার আক্রমণভাগের হৃদস্পন্দন। তার দৃষ্টি, পাসিং, ড্রিবলিং এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতা এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। অনেকের কাছেই এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, যা তাকে আরও অনুপ্রাণিত করে তুলতে পারে।

চ্যাম্পিয়নের মানসিকতাঃ

চাপের মুহূর্তে কীভাবে জিততে হয়, তা এই আর্জেন্টিনা দল খুব ভালো করেই জানে জানে। নকআউট পর্বে প্রতিকূল পরিস্থিতিতেও তারা ধৈর্য ধরে প্রতিটি ম্যাচ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা দেখিয়েছে। বড় ম্যাচে অভিজ্ঞতার মূল্য অনেক, আর এই দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে এবং ঠিক এখানেই ইংলিশরা বহুলাংশে পিছিয়ে।

আর্ডজেন্টিনার শক্তি ফিল্ডের গভীরতাঃ

এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারেদেস—এই চারজন মিলে এমন একটি মিডফিল্ড গড়ে তুলেছেন, যারা একইসঙ্গে বলের দখল ধরে রাখতে এবং দ্রুত আক্রমণ শুরু করতে সক্ষম।

উদ্বেগের জায়গাঃ

মেসির বয়স এবং টানা নকআউট ম্যাচের শারীরিক চাপ অবশ্যই একটি বড় প্রশ্ন। এছাড়াও প্রতিপক্ষ যদি মাঝমাঠে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে আর্জেন্টিনার গোলের সুযোগ তৈরির গতি কমে যেতে পারে।কারন লেফট ও রাইট উইং নির্ভর আক্রমণে যাওয়ার মতো তাদের সেই মানের উইঙ্গার নেই। ডি মারিয়ার অনুপস্থিত আর্জেন্টিনাকে খুব ভোগাচ্ছে।

 ১৯৬৬-এর পর ইংল্যান্ডের নতুন স্বপ্নের হাতছানিঃ

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। সেমিফাইনাল পর্যন্ত তাদের যাত্রা সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিয়েছে।

ইংলিশদের মূল শক্তির জায়গা জুড বেলিংহাম যিনি এই বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন। গোল করা, সুযোগ তৈরি করা, মাঝমাঠ নিয়ন্ত্রণ করা এবং কঠিন মুহূর্তে দলকে এগিয়ে নেওয়া—সব ক্ষেত্রেই তিনি অসাধারণ। এছাড়াও রয়েছে হ্যারি কেইন ও সাকারের নেতৃত্বে আক্রমণভাগ! কেইনের অভিজ্ঞতা, সাকার গতি, গর্ডনের সরাসরি আক্রমণাত্মক খেলা এবং মাদুয়েকের ড্রিবলিং ইংল্যান্ডকে বহুমাত্রিক আক্রমণভাগ উপহার দিয়েছে। ফলে প্রতিপক্ষের জন্য তাদের আক্রমণ থামানো কঠিন।

ট্যাকটিক্যাল নমনীয়তাঃ

কোচ টমাস টুখেল বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন কৌশল প্রয়োগ করতে পারদর্শী। ডেক্লান রাইসের উপস্থিতি ইংল্যান্ডকে রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য এনে দেয়।

উদ্বেগের জায়গাঃ

ইংল্যান্ডের ডিফেন্স পুরো টুর্নামেন্টে সবসময় নির্ভরযোগ্য ছিল না। কিছু ম্যাচে অপ্রয়োজনীয় ভুল এবং পজিশনাল সমস্যার কারণে তারা বিপদে পড়েছে। আর্জেন্টিনার মতো অভিজ্ঞ দলের বিরুদ্ধে এমন ভুলের মূল্য অনেক বড় হতে পারে।

আরেকটি বড় বিষয় হলো ইতিহাসের চাপ। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন বারবার ভেঙে গেছে। সেমিফাইনাল ও ফাইনালের মতো বড় ম্যাচে সেই মানসিক চাপ খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে।

ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লড়াই

১. মেসি বনাম ইংল্যান্ডের রক্ষণভাগঃ

মেসিকে পুরো ৯০ মিনিট নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। কিন্তু ইংল্যান্ড যদি তার খেলার জায়গা সীমিত করতে পারে, তাহলে আর্জেন্টিনার আক্রমণের ধার কমে যেতে পারে।

২. বেলিংহাম বনাম আর্জেন্টিনার মিডফিল্ডঃ

বেলিংহাম বর্তমানে এমন এক খেলোয়াড়, যিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আর্জেন্টিনা অনেকটাই স্বস্তি পাবে।

৩. কেইন বনাম রোমেরোঃ

দুইজনই একে অপরের খেলা সম্পর্কে ভালোভাবে জানেন। কেইনের মুভমেন্ট ও ফিনিশিংয়ের বিপরীতে রোমেরোর আগ্রাসী রক্ষণ ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে।

তাহলে ফাইনালে কে?

কাগজে-কলমে দুই দলের শক্তির ব্যবধান খুবই সামান্য। ইংল্যান্ডের রয়েছে তারুণ্যের শক্তি, গতি এবং দুর্দান্ত ফর্মে থাকা বেলিংহাম। অন্যদিকে আর্জেন্টিনার রয়েছে বিশ্বচ্যাম্পিয়নের আত্মবিশ্বাস, বড় ম্যাচে জেতার অভিজ্ঞতা এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

ফুটবলের সৌন্দর্যই হলো, এখানে সব হিসাব মাঠে গিয়ে বদলে যেতে পারে। তবুও বড় ম্যাচের অভিজ্ঞতা, চাপ সামলানোর ক্ষমতা এবং মেসির নেতৃত্ব বিবেচনায় আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখা যায়।

আমার পূর্বাভাস: আর্জেন্টিনা ৩-১ ইংল্যান্ড।

এবং আজকে যদি আর্জেন্টিনা জয়ী হয়, তাহলে বিশ্বকাপ মেসির হাতেই উঠবে।

কিন্তু আজকে ইংলিশরা বিজয়ী হলে বিশ্বকাপ স্পেইনের  ঘরে যাবে।

হয়তো আবারও আমরা দেখব মেসির জাদু। হয়তো দেখব ইংল্যান্ডের দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু একটি বিষয় নিশ্চিত—এই ম্যাচ বিশ্বকাপ ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেসির শেষ মহাকাব্য, নাকি ফুটবলে ব্রিটিশ সাম্রাজ্যের নব সূচনা?

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x