সার্চটুডে

মানিকছড়িতে ফুসফুসে টিউমার আক্রান্ত হাফিজুর আর নেই

ছবি: সংগ্রহিত

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাঞ্জারামপাড়া এলাকার বাসিন্দা তরুণ মো. হাফিজুর রহমান (২৬) আর নেই। ফুসফুসে টিউমারজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর। নিহত হাফিজুর রহমান পাঞ্জারামপাড়া এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দীনের বড় ছেলে।

অল্প বয়সে এক সম্ভাবনাময় তরুণের এমন অকাল মৃত্যুতে পাঞ্জারামপাড়াসহ পুরো মানিকছড়ি উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সদালাপী ও কর্মঠ এই তরুণের বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীরা।

হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের জনগণ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর পাঞ্জারামপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজায় শরিক হতে এবং তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে ফুসফুসে টিউমার আক্রান্ত হাফিজুর আর নেই

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x