সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্তবায়নের দাবিতে উত্তর ফটিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দোকানপাট হোটেল রেস্তোরাঁসহ সকল ধরনের ব্যবসা বানিজ্য বন্ধ রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমে পড়েছেন,তারা বলেন এই আন্দোলন ও হরতাল আমাদের ন্যায্য দাবি আদায়ের জনয় আমাদের নাগরিক সুবিধা ও অধিকার প্রতিষ্ঠার হরতাল।
তারা আমরা উপজেলা প্রশাসন ও এমপি মহোদয়কে অনুরোধ করব আপনি সরকারের নিকট আমাদের যৌক্তিক দাবি পেশ করবেন তার আলোকে উত্তর ফটিকছড়ির যৌক্তিক স্থানে সদর দপ্তর বাস্তবায়ন হোক।যদি তা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের ডাক দিব।এই হরতাল অসহযোগ আন্দোলনে রুপ দেবে প্রয়োজনে।আমরা আামাদের ন্যয্য দাবি ও অধিকার আদায় করে ঘরে ফিরবো,যতদিন অধিকার আদায় হবেনা ততদিন আমরা ঘরে ফিরে যাবেনা বলেও হুশিয়ারি দেন।
এই হরতালকে সমর্থন জানিয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীসহ সকল শ্রেণিপেশার মানুষ তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য রাস্তায় নেমে পড়েছেন। তাদের একিটিই দাবি ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্তবায়ন চাই।
কথা বলে জানতে পেরেছি "ফটিকছড়ি উত্তর উপজেলা" র দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য হাসনাদের দীন মোহাম্মদ নামে এক প্রবাসী তাহার মালিকানাধীন একটি ভবনের ১০,১৫ টি রুম উপজেলা নির্বাহী অফিসারকে অফিস হিসেবে ব্যবহারের জন্য ুউম্মোক্ত করে দিয়েছেন।
মতামত