সার্চটুডে

ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবসে বক্তব্য রাখেন মো. আরিফুজ্জামান।

পাবনার ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, 

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুউল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, 

উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন,  ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, আহত জুলাইযোদ্ধা ইমরান হোসেন, আপেল আহমেদ সজীব  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, 

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের 

কারণে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছে। জাতি জুলাই যোদ্ধাদের এ অবদান চিরদিন স্মরণে রাখবে ।

পরে বাদ যোহর উপজেলা মডেল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী দোয়া পরিচালনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x