সার্চটুডে

নওগাঁয় শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট, ৫ পরিবহনকে জরিমানা

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অননুমোদিত ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি পরিবহনের চালককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁয় শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট, ৫ পরিবহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x