সার্চটুডে

গণঅভ্যুত্থান হৃদয়ে ধারণ করার আহ্বান ছাত্রদল নেতা সন্ধানের

বক্তব্য বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে বগুড়া জেলা ছাত্রদল।

দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।

সভায় বক্তব্য দিতে গিয়ে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের এই স্মরণ সভার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে পৌঁছে যাবে। একই সঙ্গে আগামী প্রজন্মও এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার দ্বারা নির্বিচারে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, হামলা, মামলা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ফাঁসির দাবি জানান। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা এবং বগুড়া জেলা, শহর, কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গণঅভ্যুত্থান হৃদয়ে ধারণ করার আহ্বান ছাত্রদল নেতা সন্ধানের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x