সার্চটুডে

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ রেকর্ড প্রাইজমানি, কোন দল কত পাবে?

ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো’র ঘোষনা অনুযায়ী ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আসর ২০২৬ সালের বিশ্বকাপ । আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দল এবার অংশ নিয়েছে, অনুষ্ঠিত হয়েছে বেশি ম্যাচ। আয়োজক শহরের সংখ্যাও ছিল রেকর্ড। একই সঙ্গে লিওনেল মেসি (আর্জেন্টিনা), মিকায়েল ওয়ারজাবাল ( স্পেন), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড), আর্লিং হালান্ড (নরওয়ে) , ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), ভিনিসিয়াস জুনিয়র ( ব্রাজিল) সহ বিশ্বের সেরা তারকারা দর্শকদের উপহার দিয়েছেন দারুণ এক ফুটবল উৎসব। ফিফা এবার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের প্রাইজমানি বিতরণ করছে। গত ডিসেম্বরে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৮৯ মিলিয়ন পাউন্ড) প্রাইজমানি ঘোষণা করে। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি।

১৯ জুলাই রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের বিজয়ী দল পাবে ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার, আর রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ (৩৩ মিলিয়ন) ডলার।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারা পাবে ২ কোটি ৯০ লাখ (২৯ মিলিয়ন) ডলার, আর চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ (২৭ মিলিয়ন) ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ (১৯ মিলিয়ন) ডলার।

শেষ ষোলো বা নকআউট পর্ব থেকে বাদ পড়া আটটি দল হলো কানাডা, প্যারাগুয়ে, ব্রাজিল, মেক্সিকো, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিশর এবং কলম্বিয়া। তারা পাবে ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলার করে। আর শেষ ৩২ বা  'রাউন্ড অব ৩২'-এর নকআউট পর্বে হেরে বিদায় নেওয়া ১৬টি দল হলো: জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, আইভরি কোস্ট, ইকুয়েডর, অস্ট্রিয়া, ডিআর কঙ্গো, বসনিয়া ও হার্জেগোভিনা, সেনেগাল, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং ঘানা পাবে ১ কোটি ১০ লাখ (১১ মিলিয়ন) ডলার করে।

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলই অন্তত ১ কোটি ৫ লাখ (১০.৫ মিলিয়ন) ডলার নিশ্চিতভাবে পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মোট ১৬টি দল পাবে ৯ মিলিয়ন ডলার, এর সঙ্গে প্রস্তুতি ব্যয় বাবদ অতিরিক্ত ১৫ লাখ (১.৫ মিলিয়ন) ডলার দেওয়া হবে।

 ফিফা প্রাইজমানি সরাসরি খেলোয়াড়দের হাতে না দিয়ে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন বা জাতীয় সংস্থার কাছে হস্তান্তর করে। এরপর সেই সংস্থাগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড় ও কোচদের মধ্যে অর্থ বণ্টন করে। বাকি অর্থ সাধারণত দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়।

এছাড়া বিশ্বকাপজয়ী দলের ২৬ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ প্রত্যেকে একটি করে স্বর্ণপদক পাবেন। রানার্স-আপরা পাবেন রৌপ্যপদক, আর তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ব্রোঞ্জপদক। ফাইনাল ম্যাচ পরিচালনাকারী রেফারি ও অন্যান্য ম্যাচ কর্মকর্তারাও তাঁদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পদক পান।

 ফাইনালের পর আরও কয়েকটি ব্যক্তিগত পুরস্কার খেলোয়াড়দের দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—

  • গোল্ডেন বল — টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
  • গোল্ডেন গ্লাভ — সেরা গোলরক্ষক।
  • গোল্ডেন বুট — সর্বোচ্চ গোলদাতার জন্য।

তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে কোনো অর্থমূল্য থাকে না। এগুলোর আসল মূল্য হলো সম্মান ও বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখার গৌরব।

(ইন্টারনেট থেকে নেয়া তথ্য অনুযায়ী)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ রেকর্ড প্রাইজমানি, কোন দল কত পাবে?

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x