বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
১৪ জুলাই: জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত ৫ জুন ২০২৬ তারিখের এক আদেশে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। সদস্য হিসেবে আছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (জেলা সমাজসেবা কার্যালয়), জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ জনাব আলী হায়দার বাবলু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়াবিদ ও সংগঠক জনাব মো. জাহাঙ্গীর আলম।
আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংগঠনসমূহের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মতামত