পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে দেবীগঞ্জ পৌরসভার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে, বিকেল ৩টা ২০ মিনিটে পঞ্চগড় জেলা শহরের জালাসী চানপাড়া মন্দিরে এবং বিকেল ৪টায় বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বড়াপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত রথযাত্রা মহোৎসবে তিনি অংশ নেন। এছাড়াও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া সন্ন্যাসীতলা শ্রী শ্রী হরি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত ভক্তবৃন্দকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, "রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব পারস্পরিক সম্প্রীতি
মতামত