কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারের উত্তর পাশে মসজিদের সামনে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে তীরের মাটি ধসে পড়ায় রাস্তার পাকা অংশের বড় একটি অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত ভাঙন বাড়তে থাকায় কাঁচকোল বাজার, মসজিদ ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ভাঙনকবলিত এলাকায় স্থানীয়দের ভিড় দেখা গেছে।
নদীর তীরে ব্যাপক ধস নেমেছে। রাস্তার পাকা অংশের স্ল্যাব ও মাটির অংশ ভেঙে নিচে পড়ে আছে। ভাঙন অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানীয় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত