বাংলাদেশে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দিনাজপুর সফর উপলক্ষে জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবন হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং দিনাজপুর সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. গোলাম মোস্তফা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)। তিনি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মানোন্নয়ন, আইনগত কাঠামো মেনে পরিচালনা এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা।
বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, সাবেক পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ইমার উদ্দিন কায়েস, মো. সাইদুর রহমান এবং মাজেদা চক্ষু হাসপাতালের পরিচালক ডা. আবুল এহসান।
এ সময় জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেসরকারি স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতামত