সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনাজপুরে ২০টি অসহায় প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নুর আল-জাহিদ ট্রাভেলস। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি মোড়ে অবস্থিত নুর আল-জাহিদ ট্রাভেলসের দিনাজপুর শাখা অফিস প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুবাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নুর আল-জাহিদ ট্রাভেলস (ইন্টারন্যাশনাল)-এর চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম পিয়াস।
এসময় ২০ জন অসহায় প্রতিবন্ধী পরিবারের প্রত্যেককে এক বস্তা চাল ও ১০ কেজি করে আলু উপহার দেওয়া হয়।
উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মো. জিয়াউর রহমান দুলাল, পাভেল, ব্যবসায়ী মো. মহসীন আলী, তরুণ সমাজসেবক রবিউল আলম শামীম, রাকিব হাসান, শামীম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারের সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। নুর আল-জাহিদ ট্রাভেলস ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মতামত