সার্চটুডে

নরেন্দ্রপুরে কাদা রাস্তায় লাখ লাখ টাকার ঘ্যাস দিল মাসুদ পারভেজ

নরেন্দ্রপুরে কাদা রাস্তায় লাখ লাখ টাকার ঘ্যাস দিল মাসুদ পারভেজ রাসেল

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেলের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে রূপদিয়া বাজার এলাকার হাজারো মানুষের মনে। যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজার অংশে সড়ক সংস্কার কাজ চলায় নরেন্দ্রপুর রোডের মূল সংযোগস্থলটি বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ মহাসড়কে ওঠার সহজ পথ হারিয়ে চরম বিপাকে পড়েন।

​বাধ্য হয়ে বিকল্প পথ হিসেবে তারা রূপদিয়া রেলওয়ে স্টেশনের সামনের কাঁচা রাস্তাটি ব্যবহার শুরু করলে সেখানেও নতুন বিপত্তি দেখা দেয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই স্টেশন রোডের প্রায় ২০০ ফুট রাস্তা জুড়ে হাঁটু সমান কাদা ও খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে।

​এই চরম জনদুর্ভোগ দেখে  সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কাদা-মাটির সেই বিকল্প সড়কে ইট ও ঘ্যাস (ইটের গুঁড়ো) বিছিয়ে দ্রুত চলাচলের উপযোগী করে তোলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিকল্প রাস্তাটি ব্যবহার করেই প্রতিদিন রূপদিয়া এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন। রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছিল। মাসুদ পারভেজ রাসেলের এই সময়োপযোগী পদক্ষেপের পর স্বস্তি ফিরেছে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের মাঝে। শুধু এই বিকল্প সড়কই নয়, একই দিনে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা চলাচল উপযোগী করার উদ্যোগ নিয়েছেন।

​এদিকে এই জনবান্ধব কাজের পর থেকেই রূপদিয়া ও নরেন্দ্রপুর এলাকার সাধারণ মানুষ এবং তরুণ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু রাসেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন পোস্ট করছেন।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, "কাদা-পানির কারণে আমাদের চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। রাসেল ভাই যেভাবে দ্রুত এসে রাস্তাটি ঠিক করার ব্যবস্থা করলেন, তাতে আমাদের অনেক বড় উপকার হলো। নেতার কাজ এমনই হওয়া উচিত।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নরেন্দ্রপুরে কাদা রাস্তায় লাখ লাখ টাকার ঘ্যাস দিল মাসুদ পারভেজ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x