সার্চটুডে

ত্রাণ, চিকিৎসা ও শিক্ষা

তিন খাতেই মানবসেবা করছে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন

ত্রাণ সামগ্রী বিতরণ

ত্রাণ, চিকিৎসা ও শিক্ষা: তিন খাতেই মানবসেবা করছে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন

শুধু দুর্যোগকালীন ত্রাণ নয়, চিকিৎসা ও শিক্ষা খাতেও মানবসেবা করে যাচ্ছে মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউনুস মিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এবারের কর্মসূচিতে নতুন সংযোজন ছিল যাতায়াত সুবিধা। দুর্গম এলাকা থেকে আসা মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়।

ইউনুস মিয়া বলেন, "আমাদের ফাউন্ডেশন প্রতিবছর বন্যা, ঝড়সহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করে। এর পাশাপাশি রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাও নিয়মিত প্রদান করা হচ্ছে। মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তিন খাতেই মানবসেবা করছে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x