“মাদককে না বলি, সুন্দর সুশৃঙ্খল একটি সমাজ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
আজ ক্যাম্পেরার্ট বাজার উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফুটবল বিতরণ করেন ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শরীফুল ইসলাম ঢালী।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
কর্মসূচিতে এলাকার বিবাহিত ও অবিবাহিত যুবক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এবং তারা এ উদ্যোগকে স্বাগত জানান।
মতামত