বগুড়ার আদমদীঘী উপজেলার সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী (৬৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রেজাউন নবী রথবাড়ি মহল্লার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রেজাউন নবীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, রেজাউন নবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত