মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের পাটগুদাম ব্রিজমোড়ে চাঁদাবাজি ঠেকাতে অভিযান, দুইজন আটক
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা পাটগুদাম ব্রিজমোড়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে (১৮ জুলাই ২০২৬) চাঁদাবাজির অভিযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ঘটনাস্থলে গিয়ে তিনি চাঁদাবাজির অভিযোগের সত্যতা যাচাই করেন এবং এ সময় দুইজন কথিত চাঁদাবাজকে আটক করেন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম কিংবা জনভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর নিরাপত্তা, স্বস্তি ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও বলেন, নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক: এস এম ফারহান লাবিববার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল
কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মতামত