সার্চটুডে

চট্টগ্রামে দোকানে থাকা এসিড পান করে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামে এসিড পান করে এক সোনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রাজীব বণিক (৩৫)। সে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা মনোহরি বণিকের ছেলে।

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আটটার দিকে নিজ জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসিড পান করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে দোকানে থাকা এসিড পান করে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x