সার্চটুডে

সুনামগঞ্জে সনাতন সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নতুন কমিটির

​সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ সুদীপ দে কে সাথে নিয়ে পথ চলার প্রত্যয়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। নবগঠিত কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট গৌরাঙ্গপদ দাস এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দের কালীবাড়িস্থ বাসভবনে যান। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

​সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি এডভোকেট গৌরাঙ্গপদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দে কে সঙ্গে নিয়ে আগামী দিনে সুনামগঞ্জ জেলার পূজা উদযাপন পরিষদের সকল কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও কল্যাণে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নতুন কমিটি সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করে যাবে।

​এ সময় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দে ও নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলার পূজা উদযাপন পরিষদের সার্বিক উন্নয়নে ও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​সৌজন্য সাক্ষাতকালে নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সনাতন সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নতুন কমিটির

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x